অসীম ভাল লাগা
ভাল লাগে প্রভাতের পাখির কলরব;
ভাল লাগে কৈশরে ফেলে আসা সব।
ভাল লাগে খুঁটিবিহীন রঙিন আকাশ;
ভাল লাগে সকালের হিমেল বাতাস।
ভাল লাগে শীতের রোদেলা দুপুর;
ভাল লাগে কিশোরীর হেটে চলা, পায়ের নুপুর।
ভাল লাগে গ্রীষ্মের বটতলার ছায়া;
নদীর দু’কূল জুড়ে প্রকৃতির মায়া।
ভাল লাগে দেখতে নদীর, স্রোত বয়ে যাওয়া;
ভাল লাগে মাঝি ভাইয়ের, ভাটিয়ালি গাওয়া।
ভাল লাগে মগ ডালের, ধরতে পাখির ছাঁও;
নদীর বুকে ভেসে থাকা পালতুলা নাউ।
ভাল লাগে ধরতে নদীর, ছোট মলা-ঢেলা;
ভাল লাগে গোল্লাছুট আর কানামাছি খেলা।
ভাল লাগে ঢং করে, সাঁজি আমি সঙ;
ভাল লাগে আকাশের রংধনুর সাত রং।
ভাল লাগে বিকেল বেলায় ঘুড়ি উড়ানি;
সন্ধায় বাড়ি ফিরে মায়ের বকুনি।
ভাল লাগে দাদীর গল্প, শুনি সন্ধে বেলা;
ভাল লাগে রাতের আকাশের, হাজার তারার মেলা।
ভাল লাগে গভীর রাতের শিয়ালের ঐ হাঁক;
ভাল লাগে লেবুরতলায়, জোঁনাক পোকার ডাক।
ভাল লাগে শত কষ্টে একটু হাসির ধূম;
ভাল লাগে গল্প-ছড়ায়, মায়ের কূলে ঘুম।।


Nice
ReplyDelete