....স্বপ্নে দেখা চাঁদমুখ....


....স্বপ্নে দেখা চাঁদমুখ....
মোঃ শামীম আহমেদ
                                  


আজ নিশিতে স্বপনে হেরিলাম,

বন্ধু তোমার চাঁদমুখ খানা;
উপমা দেওয়ার ভাষা নেই আমার,
কেমনে করি বল বর্ণনা.?

স্বপ্নচারিণী তুমি, স্বপ্নেই করো বিচরণ;
চেতনা পাইয়া গায়ে উঠিল আামার শিহরণ।
চেতন থাকিতে কবু চাই না আমি;
করলাম না হয় কিছু, অবুঝ পাগলামি।

নিয়ে চলো আমায় স্বপ্নচারণে,
হৃদবাহন করে;
হেরিব তোমায় অবাক নয়নে,
দেখব হৃদয় ভরে।

শব্দ খুঁজে যাই, খুঁজে নাহি পাই,
কি দিয়ে দিব তোমার উপমা.?
নয়নে করিলাম প্রকাশ,
শব্দগুচ্ছ রাখিলাম মনে জমা।

দেখিতে লাগে চক্ষু, বুঝিতে লাগে কবু মন;
আবার তুমি কবে করবে বলো..
স্বপ্নে বিচরণ...?




No comments

ঐ খুঁটিহীন নীল আকাশ

  ঐ খুঁটিহীন নীল আকাশ ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানী তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো ওগো ...

Theme images by compassandcamera. Powered by Blogger.