স্বপ্ন আমার হবে পূরণ..

স্বপ্ন আমার হবে পূরণ..
মোঃ শামীম আহমেদ
                                

তোর খুশিতেই আমি খুশি,
আমার ধরায় ভরা আলো;
তোর পাওয়াতেই আমি পাই,
থাকি অনেক ভালো।..
তুই যে আমার প্রেম সাধনা,
হৃদয়ে ফুটা ফুল;..
তোর বলাতেই উন্মাদ হয়ে,
সুবাস নিতে হই আকুল।
তোর বাগানে অনেক ফুল,
আমি হতে চাই মালি;..
তোর বলাতেই মনে আমার
খুশির চুড়াবালি।..
তুই কাঁদলে বৃষ্টি ঝড়ে,
হাসলে উঠে রোদ;
তোর মায়াতেই অবুঝ হয়ে,
আমি হই নির্বোধ।..
স্বপ্নে থাকিস তুই,
বাস্তবেতে নাই;..
স্বপ্নের দুনিয়া ছেড়ে তোরে
বাস্তবে পেতে চাই।..

তাই করে রেখেছি মনে মনে
তোকে মহারাণী;..
পূরণ করবেন স্বপ্ন আমার
নিখিল সত্ত্বা যিনি।
এই ভাবনায় চোখে আমার
স্বপ্ন রাশি রাশি;..
আবারও তোকে বলতে চাই
“অনেক ভালবাসি”।....

No comments

ঐ খুঁটিহীন নীল আকাশ

  ঐ খুঁটিহীন নীল আকাশ ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানী তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো ওগো ...

Theme images by compassandcamera. Powered by Blogger.