.......ঝড়া ফুল......
....ঝড়া ফুল.....
মোঃ শামীম আহমেদ
পরকে আমি আপন ভেবে করলাম আবার ভুল;
বুঝতে পারিনি কখনও আমি ঝড়ে পড়া ফুল।
ঝড়ে পড়া ফুলের কষ্ট ভ্রমর বুঝে না;
ভালবেসে ছিল আমার এটাও অজানা।
জানলাম যখন কুঁড়াবে না ঝড়ে পড়া ফুল;
মেনে নিলাম নিত্য সঙ্গি, কষ্টই আমার মূল।
ঝড়ে পড়া ফুল হবে এভাবেই নিঃশেষ;
মাটির সনে সন্ধি তার, মাটিতেই নিমেশ।
ঝড়ে পড়া ফুল আমি, তুমি ভ্রমর হয়ে;..
ভূবন ভরে ঘুরে বেড়াও অন্য সুবাস নিয়ে।
কষ্ট তবুও পাব নাকো, তুমি সুখে থেকো;
মনের কোণে একটু হলেও, আমায় তুমি রেখো।


No comments