....মায়ের ভালবাসা....

....মায়ের ভালবাসা....
মোঃ শামীম আহমেদ
__________________________
চৈত্রের তাপদাহে তুমি কোমল ছায়া ;
ভূবন জুড়ে ঘিরে আছে তোমার মমতা আর মায়া।
১০ মাস ১০ দিন তুমি গর্ভে দিয়েছ ঠাঁই;
রক্ত মাংস আহার করে ধরায় এলাম তাই।
প্রসব ব্যাথায় নয়নজলে ভাবতে আমার কথা;
আমাকে নিয়া কোলে তুমি জুড়াইতে মনের ব্যাথা।
আমার কান্না শুনে তুমি পাগলীনির মত ছুটে আসতে;
শান্ত করিতে দুগ্ধ দিয়া মন ভরে ভালবাসতে।
কনকনে শীতে,
ভেজা কাপড় পাল্টে দিতে গভীর রাতে;
ময়লা ফেলেছি যতবার বিছানাতে।
কম্বল তোষক করেছি ভিজিয়ে সিক্ত;
তবুও একটুখানি হওনি বিরক্ত।
খাম খেয়ালী কত রাগ করেছি আমি
করনি তার প্রতিবাদ;
বিপরীতে রাগ ভাঙিয়েছ তুমি
দেখিয়ে গগনের চাঁদ;
করেছ আমায় নিয়ে কত আল্হাদ।
আমাকে গর্ভ ধারণে
তোমার জীবন হয়েছে ওষ্ঠাগত;
আমার কারণে কষ্ট পেয়েছ শত শত।
হাজারও প্রতিকূলতায় প্রশান্তি পেয়েছ প্রাণে
শুধুই মোর মুখ চেয়ে;
সব বেদনা ভুলে গেছ টানে মোর
কেবলই আমাকে কোলে পেয়ে।
নিজে না খেয়ে তুলে দিতে, আমার মুখে আহার;
তবুও তোমার মুখে ছিল, কতই না খুশির বাহার।
সামান্য ব্যধি হইলে আমার করিতে সেবা
নিশি জেগে পাশে বসে থাকতে;
গভীর ঘুমে আচ্ছন্ন রেখে আমায়
মোনাজাতে খোদাকে ডাকতে।
সুস্থ্য যেন থাকি আমি এটাই তোমার কামনা;
তোমার মত আপন কেহ এই ধরায় আর হবে না।
যতই ভাবি মা তোমার কথা
সকল ভাবনার হবে শেষ;
তবু ফুরাবে না
সন্তানের প্রতি তোমার ভালবাসার রেশ।

No comments

ঐ খুঁটিহীন নীল আকাশ

  ঐ খুঁটিহীন নীল আকাশ ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানী তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো ওগো ...

Theme images by compassandcamera. Powered by Blogger.