সেলফি


সেলফি
         মোঃ রফিক        

মাঠে সেলফি, হাটে সেলফি
সেলফি রাস্তাঘাটে,
সেলফি আজ সবখানেতে
সেলফি নদীর বাটে।

সেলফি নামক কঠিন রোগে
আক্রান্ত গোটা সমাজ,
ঈদগাহেতে সেলফি তুলি
সেলফি তুলি জানাযার নামাজ।

রোগী দেখতে হাসপাতালে
সেলফি তুলি রোগীর সনে,
নেতা নেত্রীর সংস্পর্শে
সেলফি তুলি খুশি মনে।

সেলফি তুলে স্ট্যাটাস দেই
স্টুডেন্ট টিচার পার্থক্য নেই
একই ফ্রেমে সবাই বাঁধা,
চাঁদাবাজিরাও সেলফি তুলে
যখন তুলে চাঁদা।

আগুন লাগলে সেলফি তুলি
পানিতে পড়লেও তাই,
মামা ভাগিনা সেলফি তুলি
সেলফি তুলি ভাই-ভাই।

রোড এক্সিডেন্ট দেখলে পরে
সেলফির কথা মনে পড়ে,
সাহায্যের হাত না বাড়িয়ে
সেলফির হাত বাড়ায়,
আধুনিকতার সংস্পর্শে মানবতা
আজ কোথায় গিয়ে দাঁড়ায়?

সেলফি তুলি দিনে রাতে
আধার আলো সবখানেতে।
সেলফি আজ জগৎজুড়ে
আধুনিকতার ছোঁয়া,
সেলফিতে আজ জনজীবনে।



No comments

ঐ খুঁটিহীন নীল আকাশ

  ঐ খুঁটিহীন নীল আকাশ ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানী তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো ওগো ...

Theme images by compassandcamera. Powered by Blogger.