‘তুমি’ করে বলা...
![]() |
‘তুমি’ করে বলা...
মোঃ শামীম আহমেদ
তুমি আমায় ‘তুমি’ বলাতে
শূন্যতা হল পূরণ ;
তুমি আমায় ‘তুমি’ বলাতে
বেশি করছি স্মরণ ।
চাই শুনতে তোমার মুখে
‘তুমি’ করে বলা ;..
তোমার হাতটি ধরেই যেন
বাকি জীবন হয় পথ চলা।
থাক না কিছু না পাওয়া মোর,
তোমায় শুধু চাওয়া ;..
তুমি থাকবে আমার পাশে
এটাই পরম পাওয়া ।..
ভুল বুইঝো না আমায় তুমি,
মনের কোণে রেখো ;..
অপ্রাপ্তির দুঃখ ভুলে যাব,
একদিন তুমি দেখো ।..
এত অভিমান করতে তুমি
কেন বল চাও.?
তোমার অভিমানে কষ্ট পাই,
তুমিও তো পাও।..
তাই থেকো নাকো আর দূরে তুমি,
থাকো আমার পাশে ;..
এভাবে না হয় কাটিয়ে দিব দিন,
তোমায় ভালবেসে।....❤


No comments