![]() |
মিডিয়া জগৎ
মোঃ শামীম আহমেদ
___________________
.
খাতায় লিখার দরকার নাই, ডিজিটাল এই দেশ;
বাউল আর বাউল নাই, নাইরে আউলা কেশ।
কবির এখন লাগেনা ভাই, কাগজ, কলম, খাতা;
ডিজিটালে এখন সবিই সোসাইল মিডিয়ার পাতা।
প্রেমেতে এখন করা হয় না, চিঠিরও প্রয়োগ;
কবি এখন ভেবে পাই না, আইলো এ কোন যুগ।
মেসেজেতে চলে কথা, প্রেমের আলাপন;
পত্রিকাও আজ পত্রিকা নাই, অনলাইন বিজ্ঞাপন।
খারাপ কাজ আর পাপাচারী, মিডিয়াতেই চলছে;...
এ নিয়ে কত লেখা-লেখি, মিডিয়াতেই বলেছে।..
কু-সংস্কারে লিপ্ত হচ্ছে, ঘরের ছেলেটি,.
মেয়েরাও আর পিছিয়ে নেই, করতেছে জুটি।..
দিতে হবে তাদের নাকি সমান অধিকার;
ঘরের মেয়ে ঘরে থাকে না, করে ব্যবিচার।
মনুষ্যত্ব ঠিক না হলে, হবে না পরিহার;
মনুষ্যত্ব আগে পাল্টাতে হবে,
আমি অধম কবি বলি বারে বার।
সকলের তরে সকলে মোরা ঠিক করব এই রীতি;
এই কামনা করে আমি, কাব্যের করলাম ইতি।।


No comments