প্রার্থনা


প্রার্থনা
মোঃ শামীম আহমেদ

গ্রীষ্মের তাপদাহে দিয়েছ শীতল ছায়া;
স্নাত হয় শান্তিতে, বাড়ে তোমার সৃষ্টির প্রতি মায়া।
সবুজের সমারোহে পৃথিবী দিয়েছ ঘিরে;
গাছে গাছে ফুল-ফল দিয়ছো তুমি ভরে।

ক্ষুধা তৃষ্ণায় পানাহার, করি তোমার দানে;
নিস্তেজ শরীরে নতুন করে শক্তি যেন আনে ।
তোমার সকল কাজ কল্যাণময় প্রসারিত;
তোমার নাম সর্বদা হৃদয়ে হোক স্পন্দিত ।

তুমি একক, তোমার সাদৃশ্য কেউ নাই, 
তোমার শাস্তি থেকে বেঁচে, রহমে চাই ঠাই।

No comments

ঐ খুঁটিহীন নীল আকাশ

  ঐ খুঁটিহীন নীল আকাশ ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানী তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো ওগো ...

Theme images by compassandcamera. Powered by Blogger.