আত্মমগ্নতা
 মোঃ আসলাম আহমেদ
-------------------------------
কুয়ার ব্যাঙ কুয়াটাকে ভাবে ব্রহ্মান্ড
কুয়াটাই তার কাছে সব!
কুয়ার বাইরে বিশাল জগত
নেই সেই অনুভব।
নিজেকেই মানে সেরা-
আর নিজেকেই কেবল চিনে
ব্যবধান নেই তার কাছে
রাত্রি এবং দিনে।
আপন ভূবনে আত্মমগ্ন
চারপাশের খবর জানে না-
কুয়ার বাইরে বিশাল পৃথিবী
কেবল কথাটা মানে না!

#অনুকাব্য (A2)

No comments

ঐ খুঁটিহীন নীল আকাশ

  ঐ খুঁটিহীন নীল আকাশ ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানী তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো ওগো ...

Theme images by compassandcamera. Powered by Blogger.