বুঝতে পারনি


বুঝতে পারনি
মোঃ শামীম আহমেদ

তুমি ছাড়া আমি রাখালের
বাজে না যে বাঁশি ;
দিন কেটে যায় ভাবনায় আমার,
জেগে কাটায় নিশি ।

তুমি ছাড়া আমি রাখালের
সুর হয় না মুধুর ;
বুঝতে তুমি চাওনি কবু
ঐ বাঁশিরও সুর ।

কেড়ে নিয়েছো ঘুম আমার,
জাগি মিছে আশায় ;
কি করব বল.? দেওয়ানা হয়েছি যে
তোমার ভালবাসায় ।

তাই, জেগে কাটাই নিশি আমি
মন বলে ফিরে আয় ;
অবুঝ মন মানে না বারণ,
তবু দূরে চলে যায় ।

কিছু শোকের প্রকাশ নেই,
একলা কাঁদে মন ;
নিশি জেগে ভাবনায় তোমায়
খুঁজি সারাক্ষণ ।

মিছে আশা, মিছে ভাবনা,
প্রহর যায়রে কেটে ;
না বলা শোক জমাট বাঁধে,
হিয়া যায়রে ফেটে ।

ব্যক্ত করার সাধ্য নাই
দূরেই তাই থাকি ;
দূরে থেকেও আমি তোমায়
ভাবনার মাঝে রাখি ।

এটাই ভেবে শান্তনা পাই
তুমি আছো ভাবনাতে ;
ভাল থেকো তুমি প্রার্থনা করি
পাখি ডাকা এই মিষ্টি প্রভাতে...

No comments

ঐ খুঁটিহীন নীল আকাশ

  ঐ খুঁটিহীন নীল আকাশ ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানী তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো ওগো ...

Theme images by compassandcamera. Powered by Blogger.